• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২ বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্রভর্তি ব্যাগ উদ্ধার

রাজু আহমেদ ঢাকা প্রতিনিধি : / ১৮২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রাজু আহমেদ ঢাকা প্রতিনিধি :

 

রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd