• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২ বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ

গাজীপুর প্রতিনিধি / ৩৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক আদেশে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।

তার পদোন্নতির খবরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিবারের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। জিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তার এই অর্জনকে গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ হারুন অর রশিদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, ইসরাইল হাওলাদারের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিবারের প্রতিটি স্তরের কর্মকর্তা ও সদস্য গভীরভাবে আনন্দিত ও গর্বিত।

তিনি আরও বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে ইসরাইল হাওলাদার বাংলাদেশ পুলিশ, দেশ ও জাতির সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা রয়েছে।

শুভেচ্ছা বার্তায় ইসরাইল হাওলাদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

 


More News Of This Category
bdit.com.bd