গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্তসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাসন থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, নারী ও শিশু অপহরণ মামলায় মোছা. রোকাইয়া (২৬), মো. রোকন হোসেন (৪০) ও আন্না বেগম (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই মাগুরার মহম্মদপুর থানার রোনগর এলাকার বাসিন্দা।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত মো. হৃদয় মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনার কলমাকান্দা থানার শ্রীপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অন্যদিকে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. শফিউল আলম (৩০)কেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লালমনিরহাটের আদিতমারী থানার চন্ডিমারী এলাকার বাসিন্দা এবং বর্তমানে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ আসামিকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।