• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২ বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২

রাজু আহমেদ ঢাকা প্রতিনিধি / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 রাজু আহমেদ ঢাকা প্রতিনিধি :

 

 

ঢাকার দক্ষিণখানে মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক এএসআইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪)।

রোববার (২৪ আগস্ট) দিনগত রাতে রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই মো. শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

দক্ষিণখান থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি পুলিশও জানতে পেরেছে।

 


More News Of This Category
bdit.com.bd