• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে বাসন থানার ১৮ নম্বর ওয়ার্ডে অটোচালকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল ৪২ কোটি টাকার সোনা ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা ভুয়া ফ্যাক্টরির ম্যানেজার দেখিয়ে বিএনপির সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র,আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ খান ডে-কেয়ারে শিশু নির্যাতন, গ্রেপ্তার ৫ কর্মী এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা জামায়াত আমিরের হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দক্ষিণ সানলায় এবিসি চক্ষু হাসপাতালে চরম ভোগান্তি: হয়রানির শিকার রোগীরা

ভোট দিতে ঘরমুখী মানুষের ঢল, ঢাকা ছাড়তে গিয়ে বাড়তি ভাড়ার অভিযোগ

সাব্বির হোসেন গাজীপুর প্রতিনিধি / ১৪৯৯ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। টানা ছুটিকে কেন্দ্র করে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার রাতে সরেজমিনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, বিমানবন্দর, আজমপুর, হাউজবিল্ডিং, টঙ্গী ও আবদুল্লাহপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। বাসের সংকটে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীকে। পরিবার-পরিজন ও ব্যাগ-পোঁটলা হাতে নিজ নিজ গন্তব্যে ফেরার অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা সময়ের সঙ্গে বাড়ছে। যাত্রীরা অভিযোগ করেছেন, এই অতিরিক্ত ভিড়ের সুযোগে বাস মালিক ও শ্রমিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছেন। গন্তব্যে পৌঁছানোর তাগিদে অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা শুরু করছেন। উত্তরার বিএনএস বাসস্ট্যান্ডে কথা হয় পোশাকশ্রমিক আব্দুল মালেকের সঙ্গে। তিনি বলেন, ভোট দেওয়ার জন্যই বাড়ি যাচ্ছি। সরকার ছুটি দিয়েছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু বাসের ভাড়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চাওয়া হচ্ছে। ২০০ টাকার ভাড়া ৩৫০ থেকে ৪০০ টাকা চাইছে। এখন বাড়তি ভাড়া দিয়েই যেতে হবে। জামালপুরের সরিষাবাড়ীগামী যাত্রী শাহানা আক্তার বলেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। গাড়ির তুলনায় যাত্রী অনেক বেশি। কষ্ট হলেও বাড়ি ফিরতে পারছি, এটাই শান্তি।


More News Of This Category
bdit.com.bd