গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হৃদয় আহমেদ রিশাদ (২০)। তিনি বাসন থানার ইটাহাঁটা রঞ্জিতটেক এলাকার আব্দুস সামাদের ছেলে। অপরজন মো. সিফাত আহমেদ (২২), তিনি ইটাহাটা জামতলা এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয় আহমেদ রিশাদ ও মো. সিফাত আহমেদকে আটক করে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের মিছিল, সভা বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।