• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক বাসন থানা শ্রমিক লীগ নেতা জনি খান আবারও মাদক মামলার আসামি গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশ ও ডেসকোর যৌথ অভিযান গাজীপুরে ৬০ লাখ টাকার দুর্নীতি মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

বাসন থানা শ্রমিক লীগ নেতা জনি খান আবারও মাদক মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক : / ৪১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচিত জনি খান  আবারও একটি মাদক মামলায় আসামি হয়েছেন। সম্প্রতি বাসন থানায় দায়ের করা একটি মামলায় তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের বাসন এলাকার একটি অভিযানে মাদক উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনি খানসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দের কথাও এজাহারে উল্লেখ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, জনি খানের বিরুদ্ধে বাসন থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। অতীতেও তিনি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জনি খানকে গ্রেপ্তারের জন্যও পুলিশ কাজ করছে।
তবে এ বিষয়ে জনি খানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


More News Of This Category
bdit.com.bd