• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরে ৬০ লাখ টাকার দুর্নীতি মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১৯৮ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে  ৬০ লাখ টাকার দুর্নীতির মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসন ভূমি অফিসে কর্মরত অবস্থায় জাফর ইকবাল সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং প্রায় ৬০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট থানায় তথ্য-প্রমাণও জমা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় প্রশাসনের নির্দেশনায় গাজীপুর সদর থানার সাব-ইন্সপেক্টর মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শিববাড়ি এলাকা থেকে অভিযুক্ত জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় এলাকাবাসী পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এদিকে, সচেতন নাগরিকরা অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd