• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার পলাতক আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার সম্রাট জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাকতাপাড়া এলাকার বাসিন্দা। সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী থানার কাশর এলাকা থেকে র‌্যাব-১ ও র‌্যাব-১৪-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুর প্রায় ২টার দিকে গাজীপুর আদালতের কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সম্রাট সুযোগ বুঝে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান। এ ঘটনায় গাজীপুর সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুর সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, রোববার রাত প্রায় ৯টার দিকে গাজীপুর মহানগরের কুনিয়া মধ্যপাড়া এলাকার একটি আটতলা ভবনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে সম্রাটসহ চারজনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এ সময় তার সহযোগী আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং মো. আমিন মিয়া (২৮)-কেও আটক করা হয়।

 

 


More News Of This Category
bdit.com.bd