• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ২৮৮ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক   

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেলসহ বিভিন্ন সাংবাদিক নেতা ও সহকর্মীরা।

পরিবার ও সহকর্মীদের অভিযোগ, সংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর থেকেই পুলিশ শফিককে খুঁজতে শুরু করে। পরে রাতের দিকে শাহবাগ থানার একটি দল তাকে আটক করে।

এ সময় শফিককে প্রকাশ্যে মৌখিকভাবে অপমান ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মামলার বাদী হিসেবে পরিচিত ফায়ার সার্ভিসের এক কর্মচারী এবং একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক তাকে কটূক্তি করেন। এরপর পুলিশ তাকে একটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

ঘটনার পর সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে দ্রুত গ্রেপ্তার বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক নজির। এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা বহন করে।

সাংবাদিক নেতারা অবিলম্বে হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় হেনস্তার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd