• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশ ও ডেসকোর যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক : / ১৮৫ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর বার্তা

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ চুরি রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও ডেসকোর যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে বস্তির বিভিন্ন ঘর ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের যাচাই-বাছাই করা হয়। অভিযানে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ডেসকোর প্রকৌশলী ও কর্মকর্তারা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাজী মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মাদক কারবার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ চুরি বন্ধ করা এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও যেকোনো অপরাধ বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd