• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

গাজীপুর কোনাবাড়িতে কলাগাছের নিচে থেকে ১০৪ রাউন্ড গুলি উদ্ধার

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি / ৩৬৫ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন,গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কলাগাছের নিচ থেকে ১০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জয়েরটেক পূর্বপাড়া এলাকার মামুনের ভিটি জমি থেকে এসব গুলি ও ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।রোববার গণমাধ্যমে পাঠানো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কলাগাছের নিচ থেকে ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মৌচাক আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আবির আরমান নূর। পরবর্তীতে পুলিশের সহযোগিতা চাওয়া হলে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনাবাড়ী থানার জিডি নম্বর–৪৫৩ (তারিখ: ০৯/০১/২০২৬ ইং) মূলে সেনা সদস্যদের দেখানো ও উপস্থাপিত আলামত পরিত্যক্ত হিসেবে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়।


More News Of This Category
bdit.com.bd