• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ২৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

 

গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, দাম্পত্য জীবনে ভাঙন সৃষ্টি এবং স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মো. আলমগীর হোসেন।

গত ২০ অক্টোবর গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মাধ্যমে দাখিল করা ওই আবেদনে আবু তাহের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন আলমগীর হোসেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী প্রায় পাঁচ বছর ধরে শ্রীপুর থানাধীন বহেরারচালা নতুন বাজার এলাকায় ভিমটেক্স গার্মেন্টসের পাশে আবু তাহের প্রধানের বাড়িতে ভাড়া থাকতেন। পেশাগত কারণে আলমগীর দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে বাড়ির মালিক আবু তাহের প্রধান তাঁর স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন বলে অভিযোগ করেছেন তিনি।

আলমগীর হোসেনের দাবি, একপর্যায়ে আর্থিক সুবিধা, বিয়ের প্রলোভন ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন আবু তাহের প্রধান। পাশাপাশি রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হতো বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, তাঁর স্ত্রীকে স্বামীর সংসার ছেড়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এমনকি তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও আশঙ্কার কথা উল্লেখ করেছেন আলমগীর হোসেন। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১২ বছরের দাম্পত্য জীবনে তাঁদের নয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিনের সংসারে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনি ও তাঁর পরিবার মানসিক ও পারিবারিক সংকটের মধ্যে পড়েছেন। সন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আলমগীর হোসেন।

অভিযোগের বিষয়ে যা বললেন অভিযুক্ত ও জেলা যুবদল

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা মো. আবু তাহের প্রধান বলেন, ‘এ নিয়ে আমার সঙ্গে কোনো কথা নেই। আপনার কিছু জানার থাকলে শ্রীপুর থানার ওসির সঙ্গে কথা বলেন।’

অন্যদিকে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘সেন্ট্রাল যুবদলের বরাবর দাখিল নৈতিক স্খলনের অভিযোগের কিছু ডকুমেন্ট জেলা কমিটিকেও দেওয়া হয়েছে। ওই অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও

এদিকে শ্রীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আবু তাহের প্রধানের বিরুদ্ধে গার্মেন্টসের ঝুট ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণসহ আরও কিছু অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের পক্ষ থেকে এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

তদন্তের অপেক্ষায় ভুক্তভোগী পরিবার

দাম্পত্য জীবনে হস্তক্ষেপ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো কোনো তদন্তের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ভুক্তভোগী পরিবার।


More News Of This Category
bdit.com.bd