• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে পর্নোগ্রাফি, অস্ত্র, সিআর ও জিএমপি প্রসিকিউশন মামলাসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামি একজন, চাপাতিসহ অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি একজন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি একজন এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামি রয়েছেন তিনজন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মনিরুজ্জামান মনির (৪০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২২), গাজীপুরের কড্ডা বাজার এলাকার মিনারা (৪৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. সিয়াম বাবু (২০), শেরপুরের নকলা উপজেলার মো. রনি মিয়া (২০) এবং গাজীপুর মহানগরীর গাছা থানার পূর্ব ঝাজর এলাকার মো. সিফাত হোসেন জনি (১৯)।

পুলিশের তথ্যমতে, মনিরুজ্জামান মনির পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামি, সবুজ মিয়া চাপাতিসহ অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি এবং মিনারা একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে, সিয়াম বাবু, রনি মিয়া ও সিফাত হোসেন জনি জিএমপি প্রসিকিউশন মামলার আসামি।

অভিযান শেষে গ্রেপ্তার ছয়জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd