• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২

ডেস্ক রিপোর্ট / ২২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২২) নামে এক পোশাককর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে নাওজোড় এলাকার একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার পর সেপটিক ট্যাংকের ওপর নির্মিত একটি কক্ষ পোশাককর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়। শুক্রবার সকালে সাকিবসহ অন্য রুমমেটরা ওই কক্ষে অবস্থান করছিলেন। এ সময় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষটির দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ওপর কক্ষ নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


More News Of This Category
bdit.com.bd