• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

‎গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:

 

রাষ্ট্রপতির আদেশে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তার এই নিয়োগের খবরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জানা যায়, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর পারিবারিক রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার পিতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকী অতীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক আহমদ সিদ্দিকীও জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ‎এদিকে, একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা প্রশাসনিক কাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রশাসনিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসক হিসেবে তিনি স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে এই নিয়োগ কার্যকর হওয়ার পর শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd