• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন

‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:
‎
‎গাজীপুর মহানগরের গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামানের বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ বরকত উল্লাহ।
‎
‎বৃহস্পতিবার (২৬ জুন) দেওয়া ওই আবেদনে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানতে পারেন যে, গাছা থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়েছে। আবেদনে দাবি করা হয়, একটি রাজনৈতিক দলের স্থানীয় এক নেতার দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদে প্রকাশিত হয়েছে।
‎
‎আবেদনকারী বলেন, গাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি ওয়াহিদুজ্জামান একজন মানবিক, সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ করেছেন এবং মামলা বাণিজ্যের মতো অভিযোগ থেকে নিজেকে দূরে রেখেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
‎
‎এছাড়া, গাছা থানা এলাকায় মাদকবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ড দমনে পরিচালিত অভিযানের সফলতার কথাও তুলে ধরা হয়েছে। আবেদনকারী দাবি করেন, অন্যান্য এলাকার তুলনায় গাছা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতাও তুলনামূলকভাবে কমেছে।
‎
‎আবেদনে আরও বলা হয়, পুলিশ সদস্যদের বদলি একটি প্রশাসনিক বিষয় হলেও বিশেষ বিবেচনায় ওসি মোঃ ওয়াহিদুজ্জামানের বদলির আদেশ পুনর্বিবেচনা করা হলে গাছা এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
‎
‎এ বিষয়ে আবেদনকারী মোঃ বরকত উল্লাহ পুলিশ কমিশনারের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বদলির আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
‎


More News Of This Category
bdit.com.bd