• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ

রাব্বি হোসেন (রবিন) / ২১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

টঙ্গীর তুরাগ নদে ‘৭ লাশ’ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে সতর্ক অবস্থানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ ঘটনায় গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের বরাত দিয়ে তিনি বলেন, ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। জিএমপি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সঠিক তথ্য প্রচারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জিএমপি। একই সঙ্গে গুজব রটনাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd