• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন

‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:
‎

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের তদন্তে সন্দেহভাজন, চুরি মামলার এজাহারভুক্ত, ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৬ জুন) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
‎
‎পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের তদন্তে সন্দেহভাজন হিসেবে মোশারফ হোসেন ওরফে মেহেদী হাসান (৩২) এবং মো. রাশেদুল ইসলাম লিটন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
‎
‎এছাড়া চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. জাহিদ (২১), মো. মতিন মিয়া (৪০), মো. কালাম (৪৫) এবং মো. ইব্রাহীম খলিল (২৮)-কে আটক করা হয়েছে।
‎
‎ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন, পুলিশের ভাষ্যমতে কুখ্যাত ছিনতাইকারী তন্ময় আহম্মেদ (২২), মো. হাবিবুল ইসলাম (২৮) এবং রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬)-কেও গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎এছাড়া সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সুজন মিয়াকেও অভিযান চালিয়ে আটক করা হয়।
‎
‎জিএমপি বাসন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন-অর-রশিদ জানায়, দু’জনের নামে রাজনৈতিক মামলাসহ গ্রেপ্তারকৃত ১০ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
‎


More News Of This Category
bdit.com.bd