• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা সম্ভব নয়

গাজীপুর মহানগর প্রতিনিধি / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

গাজীপুর মহানগর প্রতিনিধ :

 

গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।” বৃহস্পতিবার জিএমপির কনফারেন্স রুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় কমিশনার এ কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মহানগরের অপরাধ প্রবণতা কমেছে, যা পুলিশ ও গণমাধ্যমের যৌথ প্রচেষ্টার ফল। কমিশনার আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে জনআস্থা বাড়বে এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকরা টঙ্গী ও আশদনগরসহ বিভিন্ন এলাকায় মাদক, চাঁদাবাজি ও সংঘর্ষের আশঙ্কার বিষয় তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। স্থানীয় সাংবাদিকেরা বলছেন, অনুষ্ঠানটি পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ গাজীপুর গড়ার প্রত্যয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।


More News Of This Category
bdit.com.bd