• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকাসহ ৯ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

ডেক্স রিপোর্ট / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

সারা দিন ভ্যাপসা গরমের পরে রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নদীবন্দরগুলোকে সতর্ক করতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে আবহাওয়া অধিদফতর নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল বুধবার (১ এপ্রিল) ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।


More News Of This Category
bdit.com.bd