• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখার উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা র‍্যাবের হাতে গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ স্পেনের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের আকস্মিক অভিযান: ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ ৪০ মাদকাসক্ত গ্রেপ্তার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

৮ জানুয়ারি থেকে এলপি গ্যাস সরবরাহ-বিপণন বন্ধ

ডেক্স রিপোর্ট / ২২২ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

 

ডেক্স রিপোর্ট :

 

পরিষ্কার জ্বালানি হিসেবে ঘরোয়া, শিল্প ও বাণিজ্যিক নানা কাজে ব্যবহৃত লিকুইফাইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাস আগামীকাল ৮ জানুয়ারি থেকে সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে পরিবেশকদের জন্য নতুন করে মূল্য সমন্বয় না করে, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ব্যবসায়ীরা। বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ার জানানো হয়। মানববন্ধনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান বলেন, দেশে বর্তমানে এলপি গ্যাসের চরম সংকট চলমান। এ অবস্থায় বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন মূল্য নির্ধারণ করায় কোম্পানি, পরিবেশক ও ভোক্তারা চরম বিপর্যয়ে পড়েছেন। সংকট নিরসনের পরিবর্তে মূল্য নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। অনভিজ্ঞ ভোক্তা অধিদপ্তরের অভিযানের কারণে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা সংকটকে আরও তীব্র করছে এবং অনেক ব্যবসায়ীকে ব্যবসা বন্ধে বাধ্য করছে। সংকট মোকাবেলায় জ্বালানি মন্ত্রণালয়, বিইআরসি ও কোম্পানিগুলোর সমন্বয়ে আমদানির সমস্যা সমাধান ও বড় কোম্পানির সরবরাহ নিশ্চিত করাই ছিল সঠিক পথ। কিন্তু এর পরিবর্তে পরিবেশকদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, বিইআরসি মাসে একবার মূল্য ঘোষণা করলেও কোম্পানিগুলো একাধিকবার মূল্য সমন্বয় করে, যার পুরো দায় পরিবেশকদের বহন করতে হয়। এ সমস্যা সমাধানে স্থায়ী কমিটি গঠন ও পরিবেশক ও রিটেইলার কমিশন বৃদ্ধি দাবি করা হচ্ছে। দেশে প্রায় ৫ কোটি ৫০ লাখ সিলিন্ডার থাকলেও বর্তমানে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে রিফিল হচ্ছে। চাহিদার ৬০ শতাংশ ঘাটতির কারণে পরিবেশকদের অতিরিক্ত খরচ বেড়ে মূল্যবৃদ্ধি ঘটছে। অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় পরিবেশকরা দেউলিয়ার পথে। নিষ্ক্রিয় সিলিন্ডারে ভর্তুকি ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারি হস্তক্ষেপ জরুরি। এলপি গ্যাস ব্যবসায়ীদের এই সভাপতি হুঁশিয়ার করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিইআরসি পরিবেশকদের সমন্বয়ে নতুন করে মূল্য সমন্বয় না করা হয় এবং প্রশাসনের পরিবেশক হয়রানি এবং জরিমানা বন্ধ না করা হয় তাহলে আগামী ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সমগ্র বাংলাদেশে এলপি গ্যাস সরবরাহ এবং বিপণন বন্ধ থাকিবে। মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd