• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী

মোঃ জসিম মিয়া,শেরপুরঃ / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মোঃ জসিম মিয়া,শেরপুরঃ

 

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ জন নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় শেরপুর জেলা বিনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে নিজেদের দলে বরণ করে নেন। যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিক সহ ৩শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এসময় প্রধান সমন্বয়ক তুহিন বলেন, সামনে যেহেতু নির্বাচন একটি দলীয় সরকার আসবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি হলো সব চেয়ে শক্তিশালী বড় দল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগ দিলাম। যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd