• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জ্যোতির পরিচয় মিলেছে

প্রতিবেদক টুটুল তালুকদার : / ২৯৩ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রতিবেদক টুটুল তালুকদার :

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে। তার নাম ফা‌রিয়া তাসনিম জ্যো‌তি (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো বোন সুকতারা ইসলাম ঐশী। ঐশী জানান, নিখোঁজ জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন এবং “মনি ট্রেডিং কর্পোরেশন” নামক প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার বাসিন্দা এবং মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর কন্যা। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে তলিয়ে যান ফারিয়া তাসনিম জ্যোতি। ঘটনাস্থলে উপস্থিত পথচারী সোহাগ মিয়া জানান, তিনি ও তার ভাই ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে ম্যানহোলে নামেন তাকে উদ্ধারের জন্য, কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় তাঁরা ব্যর্থ হন।এ সময় স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের টিম রাত দেড়টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। সোমবার সকালেও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম। তিনি জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে এবং এখনো নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। চাচাতো বোন ঐশী বলেন, “রাতেই বিভিন্ন টিভি চ্যানেল ও ফেসবুকে ম্যানহোলে পড়ে যাওয়া এক নারীর খবর দেখে আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাই। পরে হোসেন মার্কেটে গিয়ে বিষয়টি নিশ্চিত হই।” স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরেই সড়কের পাশে থাকা অনেক ম্যানহোলে ঢাকনা নেই। জননিরাপত্তার জন্য এটি একটি বড় হুমকি হয়ে উঠেছে। ঘটনাটি নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতার প্রতিফলন। একজন শিক্ষিত, কর্মরত নারী এভাবে নিখোঁজ হয়ে যাওয়া নিঃসন্দেহে আমাদের সামাজিক এবং নাগরিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় প্রশ্নচিহ্ন ছুড়ে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার দায় এড়ানো সম্ভব নয়। দ্রুত উদ্ধার তৎপরতা ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


More News Of This Category
bdit.com.bd