• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে তীব্র তাপদাহে দিশেহারা নিম্নআয়ের শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : / ৩৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর: দেশের অন্যসব অঞ্চলের মতো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরেও গত কয়েক দিন ধরে তীব্র তাপ দাহ চলছে। জেলার সর্বত্রই মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিরাজ করায় চরম দুর্ভোগে দিশেহারা হয়ে পড়েছে এ শিল্পাঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া নির্মাণ শ্রমিক, স্থানীয় পরিবহন শ্রমিক, অটোরিকশা রিকশা, রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া অন্যান্য দিন মজুরা।

সারাদেশের ন্যায় গাজীপুরের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহের কারণে এসব নিম্ন আয়ের মানুষেরা তীব্র গরমের কবলে পড়ে শারীরিক নানা স্বাস্থ্য সমস্যায় পড়েছে। বিশেষ করে যেসব মানুষেরা বাসা-অফিসের বিল্ডিং নির্মাণ কাজ করছেন।মাত্রাতিরিক্ত তাপমাত্রার মধ্যেও পেটের দায়ে রিকশা ভ্যান ও ফসলের মাঠে কাজ করছে।তারা গরমে যেসব রোগ দেখা দেয়, যেমন: ডায়রিয়া, পেটের পীড়া, জ্বর-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা, হিট স্ট্রোক ইত্যাদি। এসব রোগের চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।

গাজীপুর মহানগরীর মধ্যে অটোরিকশা রিকশা চালান মো.মজিবুর রহমান বলেন,তিনি দৈনিক কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালান। তীব্র গরমের মধ্যে ভরপুর বেলা রিকশা চালিয়ে ডায়রিয়া পেটের পীড়া জনিত সমস্যায় বিছানায় পড়ে ছিলেন।তিনি আরও বলেন,আমরা দিনমজুর স্যার একদিন রিকশা না চালালে কি ভাবে সংসার চালামু।

কালিয়াকৈরের মৌচাক এলাকার নির্মাণ শ্রমিক সবুজ মিয়া বলেন,তিনি গত কয়েক দিন ধরে একটি বাসার নির্মাণ কাজ করছেন। হঠাৎ তীব্র গরমে তার জ্বর হয়। এর পর প্রায় এক সপ্তাহ জ্বর ও ঠান্ডা জনিত সমস্যায় বিছানায় পড়ে ছিলেন বলে তিনি জানান। তিনি আরও বলেন,আমরা গরীব মানুষ দিন ইনকাম করে দিন সংসারের খরচ যোগানো হয়। এক সপ্তাহে কাজ করতে না পারায় দেনায় পড়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অফিস জানায় ঢাকায় তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বছর ঢাকায় এর চেয়ে বেশি তাপমাত্রা আর হয়নি। ঢাকার পার্শ্ববর্তী শিল্প সমৃদ্ধ জেলা গাজীপুরের একই তাপমাত্রা বিরাজ করেছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আরও জানা যায়, তীব্র তাপ দাহের বিষয়ে ঢাকা বিভাগসহ দেশের অন্যান্য অঞ্চলের উপর আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যে বিশেষ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। সেই সতর্ক বার্তায় ১৯ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা ঊর্ধ্বগতি থাকবে বলে জানিয়েছে দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd