• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

গাজীপুরে জিএমপির পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও জাল টাকা উদ্ধার: গ্রেফতার ২

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার / ২০৬ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ ৯৮ হাজার ২ শত জাল টাকাসহ মাজহারুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে। একইদিন রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাজার বস্তি এলাকায় চেকপোস্ট বসিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ রাকিবুল নামে অপর এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মোঃ মাজহারুল ইসলাম ওরফে সবুজ (২৯) এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মহাখালী এলাকার মৃত আজাহার আলীর ছেলে রাকিবুল (৪৩)। বুধবার (২ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাজার বস্তির সামনে চেকপোস্ট বসিয়ে এক মোটরসাইকেল আরোহীর পকেট তল্লাশি করে ব্রাজিলের তৈরি একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মূল্যমানের জাল বাংলাদেশি টাকা উদ্ধার করে। তিনি আরও জানান, জাল টাকাসহ গ্রেফতার মাজহারুল ইসলামের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে প্রায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ মূল হোতাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd