• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি : / ২৮৯ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের বাঘের বাজারের কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ইলিয়াস মোল্লা, তার সহযোগী অপু, নাহিদ ও জাহিদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাঘের বাজার, মাস্টার বারী এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং -এর মূল হোতা ইলিয়াস মোল্লা ও তার সহযোগীদের আটক করা হয়। এ সময় ইলিয়াস মোল্লার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত ছিল। ইতিপূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয় ইলিয়াস। ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪টি মামলা রয়েছে।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ভোরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd