• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা

শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:

 

কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া মিয়াজি তাঁর ব্যক্তিগত ছবি ডিজিটাল ভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁর নাম বিভিন্ন রাজনৈতিক ইস্যুর সঙ্গে জড়িয়ে মানহানির অপচেষ্টা চালাচ্ছে। এক বিবৃতিতে গোলাম কিবরিয়া মিয়াজি বলেন, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি সূচনা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হিসেবে সরকারের নিয়মনীতি মেনে বৈধ ভাবে বালু মহালের ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিকৃত ছবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জানান, প্রচারিত ছবির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই এবং এটি তাঁর ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। একজন শ্রমিক নেতা হিসেবে তাঁর অবস্থান সবসময় শ্রমিকদের কল্যাণ ও ন্যায়সংগত দাবির পক্ষে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান এবং শুভাকাঙ্ক্ষী ও শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।


More News Of This Category
bdit.com.bd