• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২

গাজীপুরে সাংবাদিক আলমগীর হোসেনের মোটরসাইকেল চুরি — বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন তীব্র ও প্রতিবাদ জানান

গাজীপুর প্রতিনিধি: / ১৯১ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন-এর ব্যক্তিগত মোটরসাইকেলটি চুরি হয়েছে গাজীপুর চৌরাস্তার রহমান শপিংমল-এর সামনে থেকে। জানা যায়, গতকাল বিকেলে তিনি জরুরি কাজে রহমান শপিংমল এলাকায় যান। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যবহৃত Loncin GP ১৬৫ মডেলের কালো রঙের মোটরসাইকেল (নাম্বার: ঢাকা মেট্রো-ল ৬০-৭৬০৯) বাইকটি চুরি হয়ে যায়। ঘটনার পর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, “এটি শুধুমাত্র একটি বাইকের চুরির ঘটনা নয়, বরং এটি নাগরিক নিরাপত্তার বড় সংকেত। আমি অত্যন্ত মর্মাহত। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বাইকটি উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। “যদি কেউ বাইকটির সন্ধান পান, তাহলে ০১৩১৭-৫০৮৬৫০ নম্বরে যোগাযোগের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে— “চুরি, ছিনতাই, রাহাজানি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকার পতনের পর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা জরুরি। “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। সাংবাদিকদের পাশে, সবসময়।


More News Of This Category
bdit.com.bd