• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর

গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

ডেস্ক রিপোর্ট / ২৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার তিন আসামি এবং সিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইসলাম হোসেন ওরফে মুন্না (৩৭), মো. বাদশা মিয়া (৩০) এবং মো. তমিজুল (৩০)। তাঁদের সবার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। তাঁরা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন মাদকদ্রব্যসংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় আসামি। অভিযানে তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আয়নাল হোসেন (৩৯)কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা বাজার এলাকার বাসিন্দা।

বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: বাসন থানা পুলিশের দেওয়া তথ্য।


More News Of This Category
bdit.com.bd