• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশনের ওয়ারলেস এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে শাহ আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের চাষ বন্ধ এবং এর বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ মাছ চাষের দায়ে শাহ আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ধরনের অভিযান নিষিদ্ধ মাছের চাষ ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd