• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা টঙ্গীর মিলগেটে জিএমপির অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

ময়মনসিংহে শেখ হাসিনা বিভাগীয় নারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা

Reporter Name / ৪১৩ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-২০ ওয়ানডে সিরিজ জিতেছেন নিগার সুলতানারা। এর ফলে ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে দেশের নারী ক্রিকেটারদের মধ্যে।

এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। তাদের আয়োজনে ময়মনসিংহের চারটি জেলার অংশগ্রহণে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মেয়েদের (অ-১৫) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিলো ।শনিবার (২৫নভেম্বর) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে দুই দিনব্যাপী বিভাগীয় খেলায় নেত্রকোনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ময়মনসিংহ জেলা নারী ক্রিকেট দল।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাহিদ নিয়াজী এর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাউন্সিলর ফিরোজা করিম নেলী ও ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খাতুন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য- ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর চারটি নারী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো।


More News Of This Category
bdit.com.bd