• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে

নিজস্ব প্রতিবেদক : / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত ঝটিকা মিছিল, বিতর্কিত নেতাদের পুনর্বাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুবশক্তি ও জাতীয় কৃষক শক্তি। এ সময় অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
সোমবার (২৭ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানার বরকত সরণির পালের মাঠ (মৃধা বাড়ি) এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও গত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খোকন, মহানগর যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, গাছা থানা যুবশক্তির আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে আলী নাছের খান অভিযোগ করেন, গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করছে এবং একটি সংঘবদ্ধ চক্র তাদের অর্থায়ন ও সহযোগিতা করছে। তিনি আরও অভিযোগ করেন, বিচারাধীন একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
তিনি আরও দাবি করেন, কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করছেন। পাশাপাশি কয়েকজন স্থানীয় ও সাবেক রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে সালনা, গাছা, বাসন ও রাজেন্দ্রপুর এলাকায় সংঘটিত ঝটিকা মিছিলের বিষয়ে প্রশাসনকে আগাম তথ্য দেওয়া হলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। এ অবস্থায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার, অভিযোগে উল্লিখিত অর্থদাতাদের বিরুদ্ধে তদন্ত এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইন প্রয়োগের দাবি জানানো হয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড বা আইনবিরোধী তৎপরতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, সাম্প্রতিক ঝটিকা মিছিলগুলোর ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে গত শনিবারের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না।


More News Of This Category
bdit.com.bd