• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আজ ফিরছেন স্পিকার গাজীপুরের আবাসিক হোটেলে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : / ৪৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শাহকত হোসেন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মো. আফজাল হোসেন কায়সার, ডা. মো. বশতিয়ার, সরকার জাবেদ আহমেদ সুমন, আলহাজ্ব সাইফুল ইসলাম সরকার বাবুল, আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা এবং হাফেজ মো. শোকন বিশ্বাস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়। অতিথিরা তাদের বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


More News Of This Category
bdit.com.bd