• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১০৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর জেলা শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, এম আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার, হাফিজুর রহমানসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম ব্যবহার করে এবং অর্থ বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়মের বিষয়ে একাধিক প্রার্থী ও সাধারণ ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য ইতোমধ্যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে একজন প্রার্থী সরকারের সংশ্লিষ্টতাকে জড়িয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন বন্ধ হয়েছে বলে দাবি করেছেন। তাঁর এ বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সংগঠনের স্বচ্ছতা বজায় রাখতে গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে সব ধরনের অনিয়মের অবসান ঘটিয়ে দ্রুত অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান তাঁরা।


More News Of This Category
bdit.com.bd