• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।

রাব্বি হোসেন (রবিন) / ৪৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে বিআরটি মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এর সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। ব্রিফিং এ পুলিশ কমিশনার মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন এবং ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। কমিশনার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। উক্ত ব্রিফিংয়ে জনাব তাহেরুল হক চৌহান , অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স ), সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ,সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সকল সহকারী উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও সকল অফিসার ইনচার্জ সহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd