রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে পাঁচ সংসদীয় আসন গাজীপুরের ৯৩৫টি ভোটকেন্দ্রে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া নির্দেশনায় প্রতিটি কেন্দ্রে ভোটের মালামাল পৌঁছে দেয়া হয়। পরে একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়। এসময় র্যাব, পুলিশ, আনসার সশস্ত্রবাহিনী গাজীপুরের বিভিন্ন এলাকায় মহড়া জোরদার করে।