• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

রাব্বি হোসেন রবিন / ৩১২ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

 

গাজীপুর যৌথ বাহিনীর অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. রতন (৩৩) মরকুন পশ্চিম পাড়ার মিরার বাড়ির ভাড়াটিয়া। তিনি লালমনিরহাট জেলার সদর থানার থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে MI911 AI U.S ARMY শব্দটি লেখা রয়েছে। টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র রাখার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সফলভাবে অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


More News Of This Category
bdit.com.bd