সোমবার (২০ অক্টোবর) রাতে ১১নং ওয়ার্ডের জয়েরটেক খাজা মার্কেট সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী, সদস্য সচিব, গাজীপুর জেলা বিএনপি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ ইদ্রিস আলী সরকার, সভাপতি, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম শিকদার, আহব্বায়ক, কালিয়াকৈর উপজেলা বিএনপি; আলহাজ্ব এম আনোয়ার হোসেন, সদস্য সচিব, কালিয়াকৈর উপজেলা বিএনপি; মোঃ মামুদ সরকার, আহব্বায়ক, কালিয়াকৈর পৌর বিএনপি; মোঃ মহসিন উজজামান, সদস্য সচিব, কালিয়াকৈর পৌর বিএনপি। সঞ্চালনায়ে ছিলেন কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব রবিউল আলম রবি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জনাব মোঃ মামুন খান। সহযোগিতা করেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আউয়াল সরকার, এবং জনাব মোঃ আওলাদ হোসেন, মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।