• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

শেখ হাসিনাকে নিয়ে সেই মানত পূরণ হওয়ায় গরু জ’বাই করে এলাকাবাসীকে খাওয়ালেন আইনুল হক

Reporter Name / ৩০২ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে নেত্রকোনার দুর্গাপুরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজ করালেন আইনুল হক নামের বিএনপির এক সমর্থক।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করেন তিনি। উপজেলার হাজারো নেতাকর্মী ও এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি। আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।

আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মান্নত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সব বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। তাই এবার সেই কথা রাখতে গরুর মাংসে বিরিয়ানি করে ভূরিভোজের করিয়েছেন। এতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে তার।

তার আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতা করেন। জুমারনা মাজের পরপরই খাওয়া-দাওয়া শুরু হয়।


More News Of This Category
bdit.com.bd