• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়রানি ও হামলার অভিযোগ গাজীপুরের বাসন ১৩ নম্বর ওয়ার্ডে শিপনের বিরুদ্ধে ছিনতাই ও অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা টঙ্গীর মিলগেটে জিএমপির অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

টঙ্গী পশ্চিমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়রানি ও হামলার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানায় নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং হামলার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী ইতি আক্তার (২৮) জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অপর দুই অভিযুক্তের পক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই ২০২৬ সন্ধ্যায় অভিযুক্তরা তাদের বাড়ির সামনের রাস্তার বালুর বস্তা সরিয়ে একটি ফাঁকা জায়গা দখলের চেষ্টা করেন। এ সময় স্থানীয় নারী-পুরুষ প্রতিবাদ করলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৭ জুলাই বিকেলে অভিযুক্তরা পুনরায় চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করলে প্রতিবাদ করতে গেলে অভিযোগকারীর শাশুড়ি মোছা. আছিয়া (৬৫)-কে লাথি মেরে আহত করা হয়। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় আরও কয়েকজন নারীও আহত হয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী জানান, অভিযুক্ত ব্যক্তির কাছে সাংবাদিক পরিচয়ের আইডি কার্ড দেখতে চাওয়া হলেও তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।


More News Of This Category
bdit.com.bd