• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শব্দদূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ: সরকারি গাড়ি চলবে অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার দুই মিনিটের বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে গোটা বিশ্ব কোনাবাড়িতে এম এ কুদ্দুছ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন উদ্বোধন গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবে মহানগর শাখার সাংবিধানিক প্রশিক্ষণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত গাজীপুরে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ১ টঙ্গী পশ্চিমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়রানি ও হামলার অভিযোগ গাজীপুরের বাসন ১৩ নম্বর ওয়ার্ডে শিপনের বিরুদ্ধে ছিনতাই ও অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

গাজীপুরে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বাসিন্দা মো. আরিফ ভূঁইয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ৬০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জিএমপি।


More News Of This Category
bdit.com.bd