• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

বিভিন্ন নামের ফেক অ্যাকাউন্ট খুলে বাসন থানা বিএনপির সভাপতি কে হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার : / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

‎জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার :

গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সত্যের সন্ধ্যানে বিএনপি নামে ভুয়া আইডি থেকে বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি কে নিয়ে বিভিন্ন নারী ও পুরুষ কে প্রভাবিত করে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, সন্ত্রাসী শিরোনামে ফেসবুক পোস্টের প্রতিবাদ করেছেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এসব চাঁদাবাজি, সন্ত্রাসী ও নারীদের অসম্মান কখনই করি না, আমি আমার দলের নেতাকর্মীদের সবসময় বলে আসছি যেন তারা কোথাও এধরণের কাজ না কেরন। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদ লিপিতে বলেন আমার বিরুদ্ধে যে বা যাহারা সোস্যাল মিডিয়ায় ভুয়া আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে তারা যদি সত্যি প্রকাশ করার সাহস না থাকে তা হলে কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো ঠিকনা। আমি বিএনপির দুঃসময়ে যদি না থাকতাম, পালিয়ে থাকতাম, তা হলে হয়তো এসব গুজব করলে মানুষ মেনে নিতো। আমি ও আমার পরিবারের সকলেই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালবেসে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দিকনির্দেশনা মেনেই বিএনপির রাজনীতি করছি। বাকি জীবন বিএনপির বিপদেআপদে, সুসময়, দুঃসময়ে পাশে থাকাবো ইনশাআল্লাহ।
‎তিনি বলেন আপনারা যারা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন আপনাদের এসব অপপ্রচার বাসন মেট্রো থানা বিএনপি সহ সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


More News Of This Category
bdit.com.bd