• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু, আহত অন্তত সাতজন

স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ১৯৬ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার (নওগাঁ)

 

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় থেকে সাতজন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূও আলম (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। শনিবার সকালে তাঁরা কয়েকজন সহকর্মী ও গরু নিয়ে ভটভটিতে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “সকালে বিহারীনগর বাইপাসের ডাবল ব্রিজ এলাকায় গরুবোঝাই ভটভটি উল্টে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” স্থানীয়দের অভিযোগ, সড়কটি সরু ও খানাখন্দে ভরা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা দ্রুত রাস্তা সংস্কার এবং ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd