• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা খাল খনন কর্মসূচি‌ ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধ থেকে পেছানোর পথ খুঁজছেন ট্রাম্প সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

ফুলবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগের মানববন্ধনে আপন দুই বোনের মধ্যে সংঘর্ষ

Reporter Name / ৩১৭ Time View
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: বিএনপি-জামায়াতের নৃশংস বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন করে ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগ। গতকাল বৃহস্পতিবার ৯ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয় ।জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমিন বিউটির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ শেষে দুগ্রুপে হাতাহাতি,চুল টানাটানি ও চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমিন বিউটির বক্তব্যের পর এক পর্যায়ে একদিকে আওয়ামীলীগ নেতা ও এমপি মুসলেম উদ্দীনের কন্যা বিউটির গ্রুপ অপরদিকে সংসদ সদস্যের আরেক কন্যার গ্রুপ সালমার গ্রুপ দুই গ্রুপে চলে হাতাহাতি চুল টানাটানি।স্থানীয়রা জানান, মানববন্ধন ও শান্তির সমাবেশের নামে অশান্তির সৃষ্টি করেছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd