• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি গাজীপুরে মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, অতিষ্ঠ নগরবাসী  গোপালপুরে মাদক নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২ কাশিমপুরে অনুমোদনহীন দুই চীনা ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা গাজীপুরে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে মাছের খামার দখলের চেষ্টা, ২০ লাখ টাকা চাঁদা দাবি, হামলা, মারধর এবং স্বর্ণের চেইন ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় বাদী হয়েছেন মৎস্য খামারের লিজগ্রহীতা মো. বাদল হোসেন (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদল হোসেন মদনখালী এলাকার নদিয়ার বিল মৎস্য খামারের পশ্চিম অংশ পাঁচ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। তার অভিযোগ, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে খামারটি দখলের চেষ্টা করে আসছিলেন এবং তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
গত ৩১ আগস্ট বিকেল ৪টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে খামারে প্রবেশ করে চাঁদার টাকা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা খামার দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাদী।
এ সময় বাদলের স্ত্রী হাসনা বেগমসহ পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে হাসনা বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। বাদীর বোনজামাইয়ের মাথা ও পায়েও আঘাত করার অভিযোগ রয়েছে।
পরে আসিফ ও জামিল নামে দুজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাদলের স্ত্রীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা বাদল ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় রায়হানসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।
বাদল হোসেন বলেন, খামার দখলের চেষ্টা ও চাঁদা দাবির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd