• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান পূবাইলে ২৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজন গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার কাশিমপুরে আসামি ধরতে গিয়ে স্বর্ণালংকার-টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গাজীপুরে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে প্রায় ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর শালনা সাকিনের পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প সূত্রে জানা যায়, সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপ ভ্যান থেকে ৫৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা

অভিযানে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. শামীম মিয়া (৩০)মো. সুজন মিয়া (২৪)

র‍্যাব-১ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।


More News Of This Category
bdit.com.bd