• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত, মোটরসাইকেলে আগুন গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২

গাজীপুরের পূবাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

 

গাজীপুর মহানগরীর পূবাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী। রোববার (৯ নভেম্বর) ভোরে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের নাম মো. আকাশ (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় আকাশের স্ত্রী তার গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করে। এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন উপস্থিত জনতা অভিযুক্ত গৃহবধূকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাকে আটক করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার ভারপ্রাপ্ত ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভুক্তভোগী যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd