• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের

নিজস্ব প্রতিবেদক : / ২৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ঢুকে আওয়ামী লীগ ও বিরোধী দলের নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। দেশের অর্থনীতি থমকে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় শ্রমিক নেতাদের সঙ্গে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে সোমবার (২ নভেম্বর) থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। পাশাপাশি আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মজিবুর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে একটি পক্ষ। তাদের এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

আলোচনা সভা শেষে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ করেন। তারা শ্রমিকদের গুজবে কান না দিয়ে সরকারের গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে মজুরি বোর্ড আরও আগেই গঠন করা প্রয়োজন ছিল। তবে যেহেতু বোর্ড গঠন করা হয়েছে, তাই আজ হোক কিংবা কাল শ্রমিকদের বেতন বাড়বে বলে তারা আশাবাদী।

তিনি আরও বলেন, মজুরি বোর্ডের ঘোষিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট না হলে পরবর্তী সময়ে আবারও আলোচনার সুযোগ রয়েছে। তাই আপাতত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 


More News Of This Category
bdit.com.bd