• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দুই দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই, ক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

গাজীপুরে রমজান মাসে আবাসিক  হোটেল খোলা রাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি / ২১২ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে রমজান মাসে আবাসিক হোটেল খোলা রাখায়  ভাঙচুর ও হোটেলের আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছে তৌহিদী জনতা।

শনিবার (২২ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রাইম আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছিল। হোটেল কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তৌহিদী জনতা হোটেলটি ভাঙচুর করে এবং আসবাবপত্র মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, অনৈতিক কর্মকাণ্ডের দায়ে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে হোটেল থেকে নারী ও খদ্দেরদের গ্রেপ্তার করেছিল।


More News Of This Category
bdit.com.bd